নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জিলা পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং-বি-৯৩৮ এর উদ্যোগ সংগঠনের মৃত শ্রমিকদের পরিবারের মাঝে সংগঠনের কল্যাণ তহবিল হইতে ৮টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ অসানের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার কামরুল হাসান টিপু। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জালাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আবদুল মালেক ও মো: শরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন মামুন, প্রচার সম্পাদক বাবুল মিয়া, দপ্তর সম্পাদক ইউসুফ খান, সদস্য মো: রফিকুল ইসলাম, মুন্সুর বাসীর, বাদল আহমেদ, আ: অদুদ, আ: হোসেন, আ: রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
