সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩
অবশেষে গ্রেফতার রতনসহ চার কিশোরগ্যাং লিডার
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১:০৩ এএম আপডেট: ০৪.১০.২০২৬ ১:৩০ এএম |


অবশেষে গ্রেফতার রতনসহ চার  কিশোরগ্যাং লিডারপালিয়ে গিয়েও রক্ষা হয়নি কিশোর গ্যাং লিডার রতনসহ আরো তিন অপরাধীর৷ পুলিশের অভিযানে কক্সবাজার ও কুমিল্লায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে কিশোর গ্যাং গ্রæপ 'র' এবং রতন গ্রæপের প্রধান ৯ মামলার আসামি ইমরান হোসেন রতন, একই গ্রæপের জ্যেষ্ঠ্য সদস্য ১০ মামলার আসামি সাইফুল ইসলামকে। শুক্রবারের এই অভিযানে আরো গ্রেফতার হয় ক্রাইম সেটআপ গ্রæপের শীর্ষ নেতা মোঃ সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ এবং রবিউল ইসলাম নবী ওরফে কিং মেকারকে। তাদের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই একরাতের অভিযানে কুমিল্লা জেলায় মোট ৩৭০ জনকে আটক ও গ্রেফতার করা হয়। 
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, পুলিশের এই কঠোর অবস্থানের কারণে জেলার শীর্ষ কিশোর গ্যাং লিডাররা আত্মগোপনে চলে যায়। তবে গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার কক্সবাজার জেলা এবং কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে কুমিল্লার সবচেয়ে আলোচিত ও ভয়ঙ্কর দুটি কিশোর গ্যাং-‘টিম জঅড’ এবং ‘ঈৎরসব ঝবঃঁঢ়’-এর ম‚ল নেতৃত্বদানকারী ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃতরা হলো কুখ্যাত গ্যাং জঅড’ এর ম‚ল চালিকাশক্তি হিসেবে পরিচিত ইমরান হোসেন রতন (১৯)। তার বিরুদ্ধে খুনসহ ৯টি গুরুতর মামলা রয়েছে। আটক গ্যাং লিডার সাইফুল ইসলাম (২০)। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি মামলা চলমান রয়েছে। এছাড়া ভয়ঙ্কর গ্যাং ‘ঈৎরসব ঝবঃঁঢ়’ এর শীর্ষ নেতা মোঃ সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প‚র্বের ১টি মামলা রয়েছে। এছাড়া আটক রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’। তার বিরুদ্ধেও ১টি অপরাধম‚লক মামলা রয়েছে।
তিনি জানান, পাঁচ ধাপের অভিযানে এ পর্যন্ত মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে আটক প্রায় ১ হাজার ১৩০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৬২৬ জনকে অপরাধ সংশ্লিষ্টতায় আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছে। এতে শহর ও উপজেলা শহরগুলোতে কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্য কমে আসছে।
তবে পুলিশ জানিয়েছে, কাউকে বাসা থেকে বা রেস্তোরাঁয় বসে থাকা অবস্থায় আটক করা হয়নি। সন্ধ্যার পর পড়াশোনার সময় যাদের রাস্তায় বা বাড়ির বাইরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে, তাদেরই আটক করা হয়েছে।



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২