শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩
জনগণকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও মডেল ঝলম দক্ষিণ ইউনিয়ন গড়তে চান- আলী আশ্রাফ চৌধুরী সুমন
​মোঃ হুমায়ুন কবির মানিক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯:৫৯ পিএম |

জনগণকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও মডেল ঝলম দক্ষিণ ইউনিয়ন গড়তে চান- আলী আশ্রাফ চৌধুরী সুমন​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আলী আশ্রাফ চৌধুরী সুমনের ইউনিয়নের লাউলহরী গ্রামে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গণসংযোগকালে তিনি লাউলহরী গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সার্বিক খোঁজ-খবর নেন এবং এলাকার উন্নয়ন মূলক কর্মকাণ্ড জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

এই সময় প্রার্থীর সাথে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ সমর্থকেরা উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় আলী আশ্রাফ চৌধুরী সুমন বলেন, ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে তিনি একটি আধুনিক, মাদকমুক্ত ও মডেল ঝলম দক্ষিণ ইউনিয়ন গড়ে তুলতে চান।
জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আগামী নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২