বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩
লাকসাম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
মোঃ হুমায়ুন কবির মানিক।।
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ পিএম |

লাকসাম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণকুমিল্লার লাকসাম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেধা পুরস্কার ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। লাকসাম হাউজিংস্থ প্রতিষ্ঠানটির স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে লাকসাম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রায়হান উদ্দিন জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক (সার্বিক) ইঞ্জিনিয়ার শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ রিয়াজ বিন হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মাওলানা এম হাবিবুর রহমান সাইফি, পরিচালক (অর্থ) সৈয়দা রিফাত আক্তার ও পরিচালক মাওলানা সৈয়দ জসীমউদ্দীন।

লাকসাম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণঅনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার প্রদান করা হয়। মেধা তালিকা যাচাইয়ের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদেরও বিশেষভাবে পুরস্কৃত করা হয়। পাশাপাশি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২