বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩
মনোহরগঞ্জের উত্তর হাওলায় চেয়ারম্যান প্রার্থী সালেহ আহমেদের উঠান বৈঠক
মোঃ হুমায়ুন কবির মানিক।।
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৩ পিএম আপডেট: ৩০.০৯.২০২৬ ৩:১৫ পিএম |

মনোহরগঞ্জের উত্তর হাওলায় চেয়ারম্যান প্রার্থী সালেহ আহমেদের উঠান বৈঠককুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৯নং উত্তর হাওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী সালেহ আহমেদের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পক্ষ থেকে ‘উত্তর হাওলার চেয়ারম্যান এবার উত্তর হাওলা গ্রামেরই হোক’-এমন দাবি জোরালো হয়ে ওঠে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ছোট উত্তর হাওলা গ্রামের বজল মেম্বার বাড়ির উঠানে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী-পুরুষের পাশাপাশি বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। উত্তর হাওলা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক ধর্মীয় শিক্ষক মাওলানা মাহমুদ হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল কুদ্দুস হিলালী, কুমিল্লা সরকারি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ইউনুছ মোল্লাসহ স্থানীয় শিক্ষক, আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতৃবৃন্দ।বক্তারা বলেন, সালেহ আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তাঁর ব্যক্তিগত সততা, জনসম্পৃক্ততা ও জনপ্রিয়তার বিষয়গুলো বিবেচনা করে তাঁকে বিএনপির মনোনয়ন দেওয়া উচিত। 

তাঁরা জানান,মনোহরগঞ্জের উত্তর হাওলায় চেয়ারম্যান প্রার্থী সালেহ আহমেদের উঠান বৈঠক সালেহ আহমেদ শুরুতে নির্বাচনে অংশ নিতে চাননি; গ্রামবাসী ও তৃণমূলের অনুরোধেই তিনি সম্মতি দিয়েছেন। তাই তৃণমূলের এই গণদাবিকে মূল্যায়ন করতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান তাঁরা। উঠান বৈঠকে সালেহ আহমেদ বলেন, “আমাদের অভিভাবক ও প্রিয় নেতা  সংসদ সদস্য আবুল কালামের কাছে আমার আকুল অনুরোধ-জনপ্রিয়তা, সততা ও তৃণমূলের মানুষের ভালোবাসাকে মূল্যায়ন করে আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হোক। তিনি আরও প্রতিশ্রুতি দেন, মনোনীত ও নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করব। উত্তর হাওলাকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেব।

মনোহরগঞ্জের উত্তর হাওলায় চেয়ারম্যান প্রার্থী সালেহ আহমেদের উঠান বৈঠকঅনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম, জামেয়া মাদানিয়া মাদ্রাসার সভাপতি মাওলানা মাহমুদুল হাছান আশেক, উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন ফরাজি, সাংগঠনিক সম্পাদক নেছার আহমেদ, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম, সাবেক সভাপতি তাজুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ৩ নং ওয়ার্ড নির্বাচন কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আব্দুর রহমান খোকন এবং ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কাজী শাহাদাত হোসেন তুষার।
উঠান বৈঠক ও স্থানীয়দের প্রকাশ্য সমর্থনকে কেন্দ্র করে উত্তর হাওলা ইউনিয়নে সালেহ আহমেদের মনোনয়নপ্রত্যাশা নতুন মাত্রা পেয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে আসছেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২