বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩
মনোহরগঞ্জের মৈশাতুয়ায় বিএনপি প্রার্থী কাদের চৌধুরীর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন
মনোহরগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৮ পিএম |

মনোহরগঞ্জের মৈশাতুয়ায় বিএনপি প্রার্থী কাদের চৌধুরীর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউনকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের চৌধুরীর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের শমশেরপুর মসজিদসংলগ্ন মাঠ থেকে শোডাউনটি শুরু হয়। মোটরসাইকেলের বহরটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গুরুত্বপূর্ণ সড়ক ও মনোহরগঞ্জ বাজার প্রদক্ষিণ করে শমশেরপুর ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের চৌধুরী। শোডাউনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পথে পথে অনেক মানুষকে সড়কের পাশে দাঁড়িয়ে শোডাউন দেখতে দেখা যায়। কেউ কেউ হাত নেড়ে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান।

মনোহরগঞ্জের মৈশাতুয়ায় বিএনপি প্রার্থী কাদের চৌধুরীর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউনসংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল কাদের চৌধুরী বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের সরকারি সম্পত্তি জনগণের স্বার্থে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। শোডাউনে অংশ নেওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, আব্দুল কাদের চৌধুরীকে তারা দীর্ঘদিন ধরে সৎ ও আদর্শবান ব্যক্তি হিসেবে চেনেন। চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি জনগণের স্বার্থকে গুরুত্ব দেবেন বলে তারা প্রত্যাশা করেন।শোডাউনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সফিকুর রহমান সফিক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোরশেদ আলম মানিক, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম সুজন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার মোর্শেদ শাওনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২