শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩
কুমিল্লায় নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি, ‘কানা মমিন’ গ্রেফতার
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১:৩২ এএম আপডেট: ০৩.১০.২০২৬ ১:৪০ এএম |


  কুমিল্লায় নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি, ‘কানা মমিন’ গ্রেফতারকুমিল্লা নগরীতে নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা লোকজনকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে মোমিন আহমেদ ভূইয়া ওরফে ‘কানা মমিন’ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে নগরীর ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 
মোমিন (৩৭) নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মৃত নান্নু ভূইয়ার ছেলে। 
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালায় এসআরবি-১১-এর একটি দল। এ সময় একটি নির্মাণাধীন ভবনে কর্মরতদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করা হচ্ছিল। চাঁদা না দিলে ভবনের রড ও সিমেন্টসহ অন্যান্য নির্মাণসামগ্রী জোরপূর্বক লুট করে নিয়ে যাওয়ার জন্য একটি ট্রাকও এনেছিল মোমিন চক্র। অভিযানের সময় মোমিনকে গ্রেফতারের পাশাপাশি ওই ট্রাকটি জব্দ করা হয়।
এসআরবি জানায়, মোমিনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ৫টির বেশি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের মূল সদস্য বলে স্বীকার করেছেন। তার সহযোগীরা ঠাকুরপাড়া ও আশপাশের এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
এ বিষয়ে এসআরবি-১১-এর উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতার সন্ত্রাসীর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২