মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩
কুমিল্লায় বিদেশী আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১ এএম আপডেট: ২৯.০৯.২০২৬ ১:৩৭ এএম |




  কুমিল্লায় বিদেশী আগ্নেয়াস্ত্রসহ  দুই সন্ত্রাসী গ্রেফতারনিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা নগরীর গোবিন্দপুর থেকে বিদেশী আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্ৰেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) কুমিল্লা এসআরবির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসআরবি ১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান; রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর 

গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ ছামির ইসলাম (২০) ও মোঃ মনজুরুল ইসলাম (৩০) নামে দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল জব্দ করা হয়। 
  কুমিল্লায় বিদেশী আগ্নেয়াস্ত্রসহ  দুই সন্ত্রাসী গ্রেফতার
মোঃ ছামির ইসলাম (২০) কুমিল্লা জেলার সদর উপজেলার দৌলতপুর গ্রামের মোঃ হুমায়ুন এর ছেলে এবং মোঃ মনজুরুল ইসলাম (৩০) কুমিল্লা জেলা নগরীর গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে। 
মেজর সাদমান ইবনে আলম বলেন, অভিযুক্ত মনজুরুল ইসলামের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী থানায় দুটি মামলা রয়েছে। আমরা প্রথমত ছামিরকে আগ্নেয়াস্ত্রসহ গ্ৰেফতার করি। পরে তার স্বীকারোক্তিতে সহযোগী মনজুরুলকে গ্ৰেফতার করা হয়। দুই অভিযুক্ত দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্রপ্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। এসআরবি হেডকোয়ার্টার্স এর নিদের্শনা মোতাবেক অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা অনুসরণের অংশ হিসেবে এসআরবির এ অভিযান। সন্ত্রাসীদের কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২