বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় বেশি দামে সার বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:০১ এএম আপডেট: ৩০.০৯.২০২৬ ১:৪১ এএম |



 ব্রাহ্মণপাড়ায় বেশি  দামে সার বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ৫০  হাজার টাকা জরিমানাইসমাইল নয়ন।।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার ও কীটনাশক বিক্রির অপরাধে কুমিল্লা/কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার মাধবপুর ও দক্ষিণ চান্দলা বাজারে সার ও কীটনাশক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় মাধবপুর বাজারের ‘সরকার এন্টারপ্রাইজ’কে ২০ হাজার টাকা এবং দক্ষিণ চান্দলা বাজারের অপর একটি দোকানকে ৩০ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা প্রসিকিউশন দাখিল করেন। আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহায়তায় ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।
জনস্বার্থে ও কৃষকদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২