চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন মামলায় সাতজনকে আটক করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক তদন্ত গুলজার আলম।
জানা গেছে, চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশের পৃথক টিম সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো; সারপটি গ্রামের আমজাদ হোসেন মোর্শেদ, আলমগীর হোসেন জাহিদ, সুজাতপুর গ্রামের আব্দুল মজিদ, চন্দ্রপুর গ্রামের শহীদুল ইসলাম শান্ত, শাহাপুর গ্রামের জহিরুল ইসলাম, সোনামিয়ার আলমগীর হোসেন ও উনকোট গ্রামের এবিএম বুলু।
চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক তদন্ত গুলজার আলম বলেন, আটককৃতদের বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
