নিজস্ব প্রতিবেদক: বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবু রতন কুমার সাহাকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ও সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রাণেশ^র আচার্য্য, সদস্য সচিব ও এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: কামরুজ্জামান, ছোট তুলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফা, মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: অছিউল্লা, পিলগিরি হাজী আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজালাল পাটোয়ারী, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুন্নবী তালুকদার, ভাতেশ^র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামাল হোসেন, মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোকন চন্দ্র দাসসহ অন্যান্য উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
