বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩
কুমিল্লায় পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে সচেতনতামূলক সভা
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:০১ এএম আপডেট: ৩০.০৯.২০২৬ ১:৪১ এএম |

  কুমিল্লায় পলিথিন ও সিঙ্গেল ইউজ  প্লাস্টিক বন্ধে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক: 
‘পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করি, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব কুমিল্লা গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে কুমিল্লায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা নিউ মার্কেটে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের বাজার মনিটরিং কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর দিক, পরিবেশের ওপর এর প্রভাব এবং ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাজারগুলোতে পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করা এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে ব্যবসায়ী মধ্যে পাটের ব্যাগ বিতরণ করা হয় ও ক্রেতাদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ-১) সিদ্ধার্থ শংকর কুন্ডু এবং উপসচিব (জলবায়ু পরিবর্তন-৩) মোহাম্মদ রাজীব সিদ্দিকী, উপ পরিচালক পরিবেশ অধিদপ্তর কুমিল্লার সালমান চৌধুরী শাওন, কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব রোটারিয়ান আবদুর রহমান, মাহমুদুর রহমান, নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক দীপক চন্দ্র সাহা, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম, পরিদর্শক জোবায়ের হোসেন, নমুনা সংগ্রহকারী মোবারক হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধের পাশাপাশি সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্টদের সচেতনভাবে এগিয়ে আসতে হবে।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২