মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬
ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৩ এএম আপডেট: ২৫.০৯.২০২৬ ১:৩৩ এএম |

 ব্রাহ্মণপাড়ায় বিশেষ  অভিযানে গ্রেপ্তার ১৬ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত দুই আসামি এবং মাদক সেবনের অভিযোগে সামারি ট্রায়ালের জন্য ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে থানার এসআই মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল শশীদল ইউনিয়নের শশীদল আশাবাড়ি পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রেজাউল মিয়ার বাড়ির উত্তর পাশে একটি ব্রীজের ওপর থেকে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। এ ঘটনায় শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার শফিউল আলম (২০)শশীদল পশ্চিমপাড়ার সালাউদ্দিন হোসেন সাগর (২২) এবং আনন্দপুরের উত্তর তেতাভূমি এলাকার আক্তার হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়। এদিকে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পৃথক অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. শহিদ সরকারকে এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সাইফুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করে পুলিশ।নএ ছাড়া একই দিনে পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন,পৃথক এসব অভিযানে মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এবং উদ্ধার করা মাদক ও অটোরিকশা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে। মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে৷














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২