মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও ডাকাতসহ গ্রেপ্তার ১১
ইসমাইল নয়ন, ব্রাহ্মণপাড়া
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৯ এএম আপডেট: ২৬.০৯.২০২৬ ১:১৭ এএম |


 ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও ডাকাতসহ গ্রেপ্তার ১১ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ডাকাতির  আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্নস্থানে একাধিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, ডাকাতির প্রস্তুতি ও নিয়মিত মামলার আসামি এবং সামারি ট্রায়ালের মাধ্যমে মাদকসেবী আসামি রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামি মোঃ বাবুল হোসেনকে (২৯) গ্রেপ্তার করে। অন্য এক অভিযানে সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন কুমার মল্লিক সিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ আশরাফুলকে (২৮) গ্রেপ্তার করেন।
এ ছাড়া এএসআই মোঃ সাইফুল আলম সিদ্দিকী উপজেলার গঙ্গানগর এলাকা থেকে একই ব্যক্তির নামে দুটি জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ ফারুক আহম্মেদ ওরফে রকেলকে (৩৯) এবং এএসআই মোঃ নুর আল-আহসান অপর পরোয়ানাভুক্ত আসামি মোঃ ফরিদকে (৬৫) গ্রেপ্তার করেন।
পৃথক একটি বিশেষ অভিযানে এসআই রূপম কুমার সরকার পেনাল কোডের ডাকাতি প্রস্তুতি মামলার (মামলা নং-১৮, তারিখ-২৪/০৪/২০২৬) তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মোঃ বাবুল হোসেনকে (২৯) গ্রেপ্তার করতে সক্ষম হন। অন্যদিকে এসআই মোহাম্মদ জালাল উদ্দিন একটি নিয়মিত মামলার (মামলা নং-৪১, তারিখ-২৫/০৯/২০২৬) এজাহারনামীয় আসামি মোঃ আবুল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেন।
একই দিনে পরিচালিত অপর এক অভিযানে এসআই মোঃ রফিকুল ইসলাম, এসআই মোঃ শামীম হোসেন, এসআই রূপম কুমার সরকার, এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই রতন কুমার মল্লিকের সমন্বয়ে গঠিত যৌথ টিম মাদক সেবনের অপরাধে ৫ জনকে আটক করে। আটককৃতরা হলেন— মোঃ জালাল (৫০), মোঃ ইসমাইল (২২), মোঃ মোশারফ হোসেন (২১), আল-আমিন (৩৮) এবং মোঃ মনির হোসেন (৩৮)। তাঁদের সামারি ট্রায়ালের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২