মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩
কুমিল্লা রেলস্টেশনে ট্রেনযাত্রীকে কুপিয়ে মোবাইল ছিনতাই
পুলিশের অভিযানে আটক ৩
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৫ এএম আপডেট: ২৭.০৯.২০২৬ ১:২৬ এএম |



  কুমিল্লা রেলস্টেশনে ট্রেনযাত্রীকে  কুপিয়ে মোবাইল ছিনতাই নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা রেলস্টেশন এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সজিব (৩০) নামে এক ট্রেনযাত্রীর মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে জিআরপি পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
আহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় সজিবের ভাই সাজ্জাদ বাদী হয়ে চার ছিনতাইকারীকে আসামি করে কুমিল্লার লাকসাম রেলওয়ে থানায় মামলা করেছেন।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সোহরাব হোসেন জানান, শনিবার ভোরে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে কুমিল্লা স্টেশনে নামেন সজিব। সেখান থেকে ব্রাহ্মণপাড়ার শশীদল গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পাশের শাসনগাছা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে যাওয়ার সময় চার ছিনতাইকারী তাকে ঘিরে ধরে।
তিনি বলেন, ছিনতাইকারীরা সজিবের মোবাইল ফোন ও টাকা নেওয়ার উদ্দেশ্যে প্রথমে তার ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। একপর্যায়ে কয়েকটি আঘাতে তার পায়ের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আহত হয়ে মাটিতে পড়ে গেলে ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
ইন্সপেক্টর সোহরাব হোসেন আরও জানান, ঘটনার পর আহত সজিব পুলিশকে বিষয়টি জানান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চার ছিনতাইকারীর মধ্যে তিনজনকে আটক করে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়েছে। অপর একজন পলাতক রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লার শাসনগাছা এলাকার শুক্কুর আলীর ছেলে রমজান, একই এলাকার হুমায়ূন কবিরের ছেলে মেহেদী এবং কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার কবির হোসেনের ছেলে তানভীর। এ ঘটনায় হৃদয় নামে আরও একজনকে আসামি করা হয়েছে, তিনি পলাতক।
কুমিল্লার লাকসাম রেলওয়ে থানার ওসি রাজীব চন্দ্র কর জানান, ট্রেনযাত্রীকে কুপিয়ে আহত করে ছিনতাইয়ের খবর পেয়ে রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে রমজান, মেহেদী ও তানভীরকে আটক করে। পরে ভুক্তভোগীর ভাই সাজ্জাদ বাদী হয়ে আটক তিনজনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
তিনি আরও জানান, মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পলাতক হৃদয়কে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২