মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৩ এএম আপডেট: ২২.০৯.২০২৬ ২:১০ এএম |



 তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের  বিক্ষোভ সমাবেশ ও মিছিলজ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী। ‎সোমবার বিকেল ৫টায় নগরীর টাউন হল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
‎সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আব্দুস সাত্তার, ‎মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, ‎মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, এড.নাছির আহম্মেদ মোল্লা, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন সবুজ ও কাজী নজির আহমেদ,মিজানুর রহমান।
জ্বালানি তেলের বর্ধিত দাম অবিলম্বে কমিয়ে আনার দাবি জানিয়ে বক্তারা বলেছেন, সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না এলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফা সরকার পতনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
‎তারা বলেন, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ফলে পরিবহন, কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের ব্যয় বাড়বে। এর সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। ইতোমধ্যে মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের ওপর নতুন করে এই বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
‎বক্তারা বলেন, জনগণের স্বার্থ বিবেচনা না করে জ্বালানি তেলের দাম বাড়ানো হলে এর বিরুদ্ধে রাজপথে ধারাবাহিক কর্মসূচি দেওয়া হবে। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, “তেলের দাম কমিয়ে না আনলে এক দফা সরকার পতনের আন্দোলন ঘোষণা করা হবে।”













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২