মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩
ভিক্টোরিয়া কলেজে পুনঃনির্মিত স্বাধীনতা সৌধ ও ফোয়ারার উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৩ এএম আপডেট: ২২.০৯.২০২৬ ২:১০ এএম |


  ভিক্টোরিয়া কলেজে পুনঃনির্মিত স্বাধীনতা  সৌধ ও ফোয়ারার উদ্বোধনমহান মুক্তিযুদ্ধে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুনঃনির্মিত ‘স্বাধীনতা সৌধ’ ও কলেজের নান্দনিক আধুনিক ফোয়ারার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে পুনঃনির্মিত স্বাধীনতা সৌধ এবং ভিক্টোরিয়া সরকারি কলেজের আধুনিক ফোয়ারার শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্বাধীনতা সৌধ ও ফোয়ারার উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা।
পুনঃনির্মিত স্বাধীনতা সৌধটি মহান মুক্তিযুদ্ধে শহীদ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২