মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণপাড়া বাজি ও অটোরিকশাসহ গ্রেফতার ৬
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৩ এএম আপডেট: ২২.০৯.২০২৬ ২:১০ এএম |


  ব্রাহ্মণপাড়া বাজি  ও অটোরিকশাসহ  গ্রেফতার ৬ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ভারতীয় বাজি, অটোরিকশা উদ্ধারসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামী ও চুরি মামলার পলাতক আসামীও রয়েছে। 
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শশীদল ইউনিয়নের শশীদল রেল স্টেশন সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩৫০ পিস ভারতীয় বাজি ও একটি ইজিবাইক (অটোরিকশা) উদ্ধার করা হয়। এ সময় মোঃ মোরশেদ মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। 
এদিকে আজ ২১ সেপ্টেম্বর থানা এলাকায় পরিচালিত অন্য অভিযানগুলোতে চুরি মামলার এক পলাতক আসামী সহ বেশ কয়েকজন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-চুরি মামলার আসামী মো: সোহেল ওরফে সুয়েল (৩২), সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ মেহেদী হাসান সবুজ (৩০), এবং জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ সারোয়ার (৩৬) ও রুপালী আক্তার (২৫)। 
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হচ্ছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২