মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩
চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৩ এএম আপডেট: ২২.০৯.২০২৬ ২:১০ এএম |



  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকা মূল্যের  ভারতীয় শাড়ি আটকচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি। সোমবার ভোর রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের সোনাপুর সীমান্ত এলাকা থেকে শাড়িগুলো আটক করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মীর আলী এজাজ।
বিজিবি জানায়, বিজিবি নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর রাতে আমানগন্ডা বিওপি এর টহলদলদায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থান হতে বিজিবি টহল দল কর্তৃক বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি আটক করা হয়। যার আনুমানিক মূল্য৭৪ লাখ ২০ হাজার টাকা। 
কুমিল্লা বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মীর আলী এজাজ সাংবাদিকদের বলেন, সীমান্তে অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২