কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় গাছে গাছে মাদক কারবারি ও সেবনকারিদের নাম, ঠিকানা ঝুলিয়ে প্রতিবাদ করছে যুবসমাজ৷ ব্রাহ্মণপাড়া উপজেলা ভারতীয় সিমান্তবর্তী এলাকা হওয়ায় হাত বাড়ালেই পাওয়া যায় মাদক দ্রব্য৷ এলাকার সাধারন পরিবারের যুবকরা মাদকাসক্ত হয়ে পরিবার তথা সমাজকে ধ্বংস করে দিচ্ছে৷ মাদকের থাবা থেকে বাচতে এলাকার সকল মাদক কারবারি ও সেবন কারিদের নাম,পিতার নাম, বাড়ির নাম গাছে ঝুলিয়ে দিয়েছে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর উত্তর পাড়ার যুবসমাজ৷ গাছে ঝুলানো প্রতিবাদে এলাকার ১১ জন মাদকদ্রব্য সেবনকারী ও বিক্রেতার নাম ঠিকানা উল্লেখ করে, এদের থেকে এ সমাজকে বাচাতে সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গের নিকট অনুরোধ করছেন এলাকার যুবসমাজ৷ এ বিষয়ে জানতে চাইলে উপজেলার নাইঘর উত্তর পাড়া এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সচেতন যুবক জানান, যাদের নাম গাছে ঝুলিয়ে দিয়েছে তারা সমাজের ভাইরাস৷ তাদের কারনে স্কুল, কলেজ পড়ুয়া ছেলেরা মাদকের সাথে জরিয়ে পরছে৷ তাদের কারনে অনেক যুবক আজ মাদকাসক্ত৷ নাইঘর উত্তর পাড়া এলাকার অনেক পরিবার আজ তাদের কারনে অতিষ্ঠ৷ এলাকায় ছোট ছোট চুরি অনেক গুন বেড়েছে৷ তারা মাদকের টাকার জন্য রাত হলে বাড়িতে বাড়িতে গিয়ে যা পায় তা চুরি করে নিয়ে যায়৷ পুকুরের মাছ, পানির পাম্প, টিউবওয়েল, কারেন্টের তার, মোবাইল, টাকা পয়সা যা পায় তা নিয়ে বিক্রি করে মাদক সেবন করে৷ এ বিষয়ে নাইঘর উত্তর পাড়া এলাকার বয়স্ক ব্যক্তিরা জানান, কিছু কিছু উর্তিবয়সের ছেলে আছে যারা মাদকের সাথে জরিত৷ আবার অনেকে আছে বিক্রি করে৷ তাদের কারনে পাড়ায় শান্তি নাই৷ তাদের কে কিছু বললে মান সম্মান থাকেনা৷ তাদের কে দ্রুত আইনের আওতায় আনা হোক৷ গাছে মাদক কারবারি ও সেবনকারিদের নাম ঝুলানোর কারনে তারা নিজের এবং পরিবারের কথা চিন্তা করে মাদকদ্রব্য সেবন ও বিক্রয়ের সাথে জরিতরা সুস্থ জীবনে ফিরে আসার জন্য এ অভিনব প্রতিবাদ যুবসমাজের৷
