মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩
ডেঙ্গু প্রতিরোধে কুসিকের মশক নিধন অভিযান
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৩ এএম আপডেট: ২২.০৯.২০২৬ ২:১০ এএম |

ডেঙ্গু প্রতিরোধে  কুসিকের মশক  নিধন অভিযানকুমিল্লা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) নগরীর ১০, ১২, ১৩, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়।
১০ নম্বর ওয়ার্ডে রানীর বাজার থেকে সড়কের উত্তর পাশ হয়ে কান্দির পাড়, গোমতী হাসপাতালের সামনে থেকে কান্দির পাড় পূবালী চত্বর, টাউন হল মাঠ হয়ে জিলা স্কুল রোড ও ঈদগাহ মাঠ রোডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
১২ নম্বর ওয়ার্ডে টিম ডিগাম্বরীতলা, মধুমিতা হল, ইউসুফ স্কুল রোড, দারোগাবাড়ী, এসবি আলী রোড, তালতলা, মুন্সেফবাড়ী পিসপাড়া রোড, নানুয়াদিঘীর উত্তর পাড়, শৈলরানী স্কুল, হোচ্ছামিয়া স্কুল, উত্তর চর্থা তেলিয়াপুকুর পাড় রোড, চর্থা চৌমুহনী ও ওয়াপদা রোড এলাকায় অভিযান চালানো হয়।
১৩ নম্বর ওয়ার্ডে টমছমব্রিজ থেকে মেডিকেল কলেজ রোডের উত্তর পাশ, হালুয়াপাড়া, দক্ষিণ চর্থা রিকশা গ্যারেজ, শাহনাজ গলি, নূরে মদিনা মসজিদ রোড ও মারকাজুন নূর মাদ্রাসা রোডে মশক নিধন করা হয়।
এ ছাড়া ২১ নম্বর ওয়ার্ডের ডেকোরেটর সোহেল মিয়ার বাড়ি, কাজীবাড়ি, পীরবাড়ি, ইয়াসিন মার্কেট, সাবেক কাউন্সিলরের বাড়ির রোড ও এক গম্বুজ মসজিদ রোডের উভয় পাশে এবং ২২ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর দক্ষিণ পাড়া, লক্ষীপুর পশ্চিম পাড়া আল আকসা জামে মসজিদ রোড ও লক্ষীপুরের একাংশে অভিযান পরিচালনা করা হয়।
অন্যদিকে তোয়া হাউজিং, রেসকোর্স, জেলা জজের বাসভবন, মফিজাবাদ কলোনী ও টমছমব্রিজ এলাকাতেও মশক নিধন কার্যক্রম চালানো হয়।
অভিযানে স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা নিধনে লার্ভিসাইড এবং ফগার মেশিনের মাধ্যমে প্রাপ্তবয়স্ক মশা নিধনে অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হয়।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২