সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
অপ্রতিম হত্যায় দোষ স্বীকার করে ৩ জনের জবানবন্দি
৪ জনকেই জেল হাজতে প্রেরণ
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৬ এএম আপডেট: ২১.০৯.২০২৬ ১:৪৪ এএম |

  অপ্রতিম হত্যায় দোষ স্বীকার  করে ৩ জনের জবানবন্দি
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম  তুহিন (১৯), কামরুল হাসান (১৫) এবং মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। স্বীকারোক্তি শেষে কুমিল্লা ৬ নং ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবিদা সুলতানা মলি রোববার রাতে তাদের জেলহাজতে পাঠায়। একই আদালত অপর অভিযুক্ত মোঃ সিয়ামকে(১৯)  জেল হাজতে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।  
এ মামলায় ৪ জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের তিনজনই অপ্রতিম হত্যায় প্রত্যক্ষভাবে জড়িত বলে জানিয়েছে পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান । অন্যদিকে অভিযুক্ত সিয়ামকে  সন্দেহভাজন সহযোগী হিসাবে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
তবে কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান জানান, সিয়ামের রিমাণ্ড চায়নি পুলিশ। তাকেও কারাগারে পাঠিয়েছে আদালত।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২