সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
লাকসামে ৮ বছরের শিশুকেযৌন নিপীড়নের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
সৈয়দ মুজিবুর রহমান দুলাল
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৬ এএম আপডেট: ২১.০৯.২০২৬ ১:৪৪ এএম |

 লাকসামে ৮  বছরের শিশুকেযৌন নিপীড়নের চেষ্টা,  অভিযুক্ত গ্রেপ্তার
কুমিল্লার লাকসামে ৮ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে আবু ছাইদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাতঘর ইছাপুরা গ্রামের হাসেম দপ্তরি বাড়ির মৃত আলী হোসেমের ছেলে। 
গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত ওই ব্যক্তিকে কুমিল্লার ৮ নম্বর আমলী আদালতে (লাকসাম, নাঙ্গলকোট) প্রেরণ করা হয়। আগেরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ ধানবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। 
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলী অভিযুক্তকে গ্রেপ্তার করে কুমিল্লার বিজ্ঞ আদালতের পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন। 
এদিকে কুমিল্লার ৮ নম্বর আমলী আদালতের বিজ্ঞ বিচারক আবিদা সুলতানা মলি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো নির্দেশ দেন। 
কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন ওই আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
লাকসাম থানা পুলিশ ও দায়েরকৃত মামলার নথি সূূ্ত্ের জানা গেছে, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল অনুমান সাড়ে ১১টার দিকে শিশুটির মা পাশের বাড়িতে পানি আনতে যায়। তখন শিশুটি ঘরে একাকি খেলা করছিল। এ সুযোগে আবু ছাইদ ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক যৌন নিপীড়নের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিয়ে কান্না করে ওঠলে অভিযুক্ত আবু ছাইদ ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনায় শিশুটির মা মঞ্জুমা আক্তার বাদি হয়ে পরদিন (১৭ সেপ্টেম্বর) লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন। 
এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে অভিযুক্ত আবু ছাইদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২