সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড
মোঃ জামাল হোসেন
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২০ এএম |


চাঁদপুরের শাহরাস্তিতে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে মো. শাহাদাত হোসেন নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আহমদনগর এলাকায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের দায়ে মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা গ্রামের মৃত জসিম উদ্দিন এর ছেলে মো. শাহাদাত হোসেন (২২) কে আটক করা হয়।
পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামসুজ্জামান।
অভিযানে খিলাবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে এলাকাবাসীকে মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকসহ সব ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২