কমিউনিটি পুলিশিং কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের আয়োজনে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ রবিবার সকালে বক্সগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক মোড়ে মাদকবিরোধী সমাবেশ শেষে বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালি শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে গিয়ে মাদক বিরোধী সমাবেশ শেষ করে।
মাদক বিরোধী সমাবেশে কমিউনিটি পুলিশিং নাঙ্গলকোট উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।
নাঙ্গলকোট উপজেলা কমিউনিটি পুলিশিং বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মহিবুল্লাহ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা, থানা অফিসার ইনচার্জ শাহিনূর ইসলাম, উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান গোলাম রসূল, কমিউনিটি পুলিশিং নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক কাজী ফয়সাল, বক্সগঞ্জ ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি নুরুন নবী স্বপন।
এছাড়া, মাদকবিরোধী র্যালি ও সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
