নিজস্ব প্রতিবেদক: নৃত্যকলায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির উচ্চাঙ্গ নৃত্য প্রশিক্ষক ও নটরাজ নৃত্যাঙ্গণ, কুমিল্লার পরিচালক অভিজিৎ সরকার।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলা একাডেমিতে নৃত্যময় আয়োজিত ‘দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা - স্বর্ণপদক ২০২৬’ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন অভিজিৎ সরকারের হাতে সম্মাননা তুলে দেন।
নৃত্যকলার চর্চা, প্রশিক্ষণ ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
কুমিল্লায় নৃত্যশিল্পের বিকাশ, নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়া এবং সাংস্কৃতিক চর্চায় অবদান রেখে চলেছেন অভিজিৎ সরকার। তার এই অর্জন কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
