সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
ব্রিজের গোড়ায় মাটি না থাকায়ঝুঁকিপূর্ণ চলাচল
মোঃ জামাল হোসেনঃ
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২০ এএম |



চাঁদপুরের শাহরাস্তির সুচিপাড়া উত্তর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শোরসাক উত্তর পাড়ার শহিদ মেম্বারের বাড়ির সামনে হয়ে শোরশাক বাজার থেকে পশ্চিম  গন্ধ্যপুর-হরিপুর এলাকায় সংযোগ সড়কের খালের উপর ব্রিজের দু'পাশের অ্যাপ্রচের (গোড়ায়) মাটি না থাকায় ঝুঁকিপূর্ণ চলাচল, জনদুর্ভোগে পথচারীরা।
এ ব্রিজের গোড়ায় মাটি না থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে চলাচল। এতে প্রতিদিন ওই সড়ক দিয়ে যাতায়াতকারী- পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজের গোড়ার মাটি সরে গিয়ে সংযোগস্থলে ব্রিজ থেকে রাস্তা ৪ ফুট থেকে ৫ ফুট নিচু, এই ব্রিজটিতে যানবাহন উঠা তো দূরের কথা" পথচারী একজন মানুষ উঠতে অনেক দুর্ভোগ ও কষ্ট হয়।
বিশেষ করে বৃষ্টির সময় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। ফলে যাতায়াতকারী-পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত মাটি ভরাট করে ব্রিজের সংযোগস্থল সংস্কার করা না হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। একই সঙ্গে ব্রিজের গোড়ার মাটি ধসে পড়ার কারণে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কাও রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম জানান ৮নং ওয়ার্ডের  এই রাস্তাটি খুবই জণগুরুত্বপূর্ণ একটি সড়ক, এসড়কটিও বেহাল দশা" এই রাস্তা দিয়ে শোরসাক বাজার থেকে পশ্চিম গন্ধ্যপুর এলাকা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে,  প্রতিনিয়ত হাজার হাজার লোক যাতায়াত করে থাকেন, দাইবাড়ি পশ্চিমে খালের উপর যে ব্রিজটি রয়েছে বর্তমানে ব্রিজটি  রাস্তা থেকে অনেক উঁচু,   ব্রিজের দুই পাশের গোড়ায় মাটি না থাকায় সাধারণত একজন মানুষ ব্রিজের উপর উঠতে খুব কষ্ট ও দুর্ভোগ হচ্ছে।  আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছে সামনে বরাদ্দ আসলে মাটি ভরে কাজ করে দেওয়া হবে।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন লিটন জানান আমি বিষয়টি অবগত হয়েছি। আমাকে শহিদ মেম্বার বলেছে, আমি ঘটনাস্থলে গিয়েছি,  বর্তমানে ব্রিজটি
রাস্তা থেকে অনেক উচু  সাধারণ মানুষ ও পথচারীরা ব্রিজে উঠতে অনেক কষ্ট হয়। সামনে বরাদ্দ আসলে আমাদের পরিষদ থেকে মাটি ফেলে কাজ করে দিব।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ব্রিজের গোড়ায় মাটি ভরাট ও সড়কটি সংস্কার করবে। এতে স্বাভাবিক ও নিরাপদ চলাচল নিশ্চিত হবে বলে আশা করছেন তারা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২