শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
এক হাজার সুবিধাবঞ্চিতদের মুখে একবেলার খাবার তুলে দিল ‘সিগনেচার বাংলা’
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪১ এএম আপডেট: ১৯.০৯.২০২৬ ১২:৪৯ এএম |


 এক হাজার সুবিধাবঞ্চিতদের মুখে একবেলার খাবার  তুলে দিল ‘সিগনেচার বাংলা’স্টাফ রিপোর্টার।। সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মুখে হাসি ফোটাতে একবেলার খাবারের আয়োজন করেছে সামাজিক ও উদ্যোক্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘সিগনেচার বাংলা’। মানবতার পাশে, আমরা সবাই আহ্বানকে সামনে রেখে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা এ মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।
নকশাঙ্গন ও চাষীয়ানার যৌথ আয়োজনে এবং সিগনেচার বাংলার পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কর্মসূচিতে নগরীর প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে একবেলার খাবার বিতরণ করা হয়। 
খাবার বিতরণের পূর্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর ও কন্টেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিগনেচার বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও পথশিশুরা আমাদেরই সমাজের অংশ। তাদের প্রতি সহমর্মিতা দেখানো এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়, এটি একটি মানবিক ও সামাজিক দায়িত্বও। বিত্তবান ও সাধারণ মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে কোনো মানুষকে অনাহারে দিন কাটাতে হবে না।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিতদের মুখে একবেলার খাবার তুলে দেওয়ার এই উদ্যোগ কেবল খাবার বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাই মূল লক্ষ্য। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিতদের কল্যাণে এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২