কুমিল্লার বরুড়া পৌরসভার বাগমারা (কালামুড়ি) তে বাল্য বিবাহের আয়োজন করায় আবদুল করিম নামে এক ব্যাক্তিকে অর্থদন্ড দিয়েছে বরুড়া উপজেলা জেলা প্রশাসন।
১৮সেপ্টেম্বর শুক্রবার দুপুর একটায় সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বরুড়া পৌরসভার এক নং ওয়ার্ডের বাগমারা কালামুড়ি এলাকার আবদুল করিমের বাড়িতে গিয়ে তার মেয়ে লুবনা আক্তার (১৫) বিয়ের বিষয়টির সত্যতা পেয়ে সহকারী কমিশনার(ভূমি) বিয়ের প্যান্ডেল ভেঙ্গে দেয় এবং মেয়ে বাবা ও মা এর কাছ থেকে ১৮বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দিবে না মর্মে অঙ্গিকার নামায় স্বাক্ষর নেয়।
অভিযানের বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি জানান, বাল্য বিবাহ প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
