শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
কুমিল্লায় এলিট প্যালেস হোটেলের ৫মবার্ষিকী ও কর্পোরেট নাইট উদযাপন
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ এএম আপডেট: ১৮.০৯.২০২৬ ১:৫৫ এএম |




 কুমিল্লায় এলিট প্যালেস  হোটেলের ৫মবার্ষিকী ও  কর্পোরেট নাইট উদযাপননানা আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লায় এলিট প্যালেস হোটেলের ৫ম বার্ষিকী এবং কর্পোরেট নাইট উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ সেপ্টেম্বর ) রাতে এলিট প্যালেসে কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, , কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলিট প্যালেস হোটেলের চেয়ারম্যান আবু তাহের,ভাইস চেয়ারম্যান সামিনা, জেনারেল ম্যানেজার খোরশেদ আলম, রুম ডিভিশন ম্যানেজার গৌতম ব্রহ্ম প্রমুখ । 
এসময় বিভিন্ন কর্পোরেট অফিস প্রধান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা উপজেলার সুশীল সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 
পরে সকলের অংশ গ্রহণে এলিট প্যালেসকে আন্তর্জাতিক মানের হোটেল হিসেবে এগিয়ে নিতে বিশেষ মতামত প্রকাশ করেন আগত অতিথিরা। 
হোটেলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে সকলের প্রশ্নের উত্তর দেন এলিট প্যালেস হোটেলের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম।
তিনি জানান, এলিট প্যালেস হোটেলের গ্রাহকদের কথা মাথায় রেখে তাদের সেফটি এন্ড সিকিউরিটিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে।এছাড়াও বিশেষ কিছু নতুনত্ব নিয়ে এগিয়ে নিতে আগামীর পথচলায় সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্রর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২