শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩
ডেঙ্গু প্রতিরোধে কুসিকেরমশক নিধন অভিযান
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৯ এএম আপডেট: ১৮.০৯.২০২৬ ১:৫৪ এএম |

 ডেঙ্গু প্রতিরোধে  কুসিকেরমশক  নিধন অভিযান

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নগরীর ১, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক, পাড়া-মহল্লা ও আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়।
১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া চৌমুহনী, হাক্কানী মসজিদ রোড, ভাটপাড়া পশ্চিম পাড়া, মধ্য পাড়া, আক্তার মুহুরীর গলি, সাবেক কাউন্সিলর সোহাগের গলি ও ল্যাংটা বাড়ির বাকি অংশে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
৩ নম্বর ওয়ার্ডে কালিয়াজুড়ী এনআরএস গলি, ১ থেকে ৭ নম্বর রোড, কালিয়াজুড়ী খেলার মাঠ রোডের উভয় পাশ হয়ে পাক্কার মাথা এবং ডিসি বাংলোর পেছনের এলাকায় অভিযান চালানো হয়।
৪ নম্বর ওয়ার্ডে কাপ্তান বাজার দক্ষিণ পাড়া থেকে পাক্কার মাথা পর্যন্ত সড়কের উভয় পাশে, মাজার রোড, বৌ বাজার রোড, তাজ রওশন হাইস্কুল রোড ও পুরো বাইদ্দা পাড়ায় মশক নিধন কার্যক্রম চালানো হয়।
এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ডের শাহ সুজা মসজিদ রোড, হোমিওপ্যাথি কলেজের সামনের এলাকা, পুরাতন চৌধুরী পাড়া রোড, মন্ত্রীর বাড়ির গলি, পুরাতন চৌধুরী পাড়া টিঅ্যান্ডটি রোড এবং হাইস্কুলের পেছনের গলিতে অভিযান পরিচালনা করা হয়।
অন্যদিকে নগর শিশু উদ্যান, হাউজিং এস্টেট সেকশন-৪, কুমিল্লা জিলা স্কুল, প্রশাসকের বাসা, হারুন স্কুল রোড, তোয়া হাউজিং ও বিবেক আল আবরার মাদ্রাসা এলাকাতেও মশক নিধন কার্যক্রম চালানো হয়।
অভিযানে স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা নিধনে লার্ভিসাইড এবং ফগার মেশিনের মাধ্যমে প্রাপ্তবয়স্ক মশা নিধনে অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হয়।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২