শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ঘিরে কংশনগর বাজারের বেহাল দশা
জলাবদ্ধতা, দখল আর যানজটে চরম দুর্ভোগ
তরিকুল ইসলাম তরুন
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৯ এএম আপডেট: ১৮.০৯.২০২৬ ১:৫৪ এএম |





জলাবদ্ধতা, দখল আর যানজটে চরম দুর্ভোগ কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী কংশনগর বাজারের দুই পাশের অলিগলি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই বাজারের ভেতরের সড়ক পানিতে তলিয়ে যায়, সৃষ্টি হয় জলাবদ্ধতা। একই সঙ্গে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুই পাশে অবৈধ দখল, অবৈধ গাড়ি পার্কিং ও অপরিকল্পিত দোকান নির্মাণের কারণে নিত্যদিন চরম ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী ও যাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, সরকার বদল হলেও কংসনগর বাজারের স্থায়ী সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় সাধারণ মানুষকে।
ব্যবসায়ীরা জানান, মেইন রোড থেকে চাউলের বাজার গলি এবং গোমতী হাসপাতালের বেড়িবাঁধ সড়ক সামান্য বৃষ্টিতেই পানিতে ডুবে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কের খানা-খন্দ দেখা যায় না, ফলে প্রতিনিয়ত দুর্ঘটনায় আহত হচ্ছেন পথচারী এবং বিকল হচ্ছে যানবাহন।
একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, অতীতে বাজার ইজারার নামে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে একটি চক্র চাঁদাবাজি করত। বর্তমানে প্রকাশ্যে না হলেও গোপনে বিভিন্নভাবে সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে।
স্থানীয় মেডিসিন ব্যবসায়ী দৈনিক কুমিল্লার কাগজ-কে বলেন, “দীর্ঘদিন ধরে আমরা এই সমস্যায় ভুগছি। একসময় নিজেদের অর্থ ব্যয়ে ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছিলাম। কিন্তু বিভিন্ন কারণে সেটি এখন বন্ধ হয়ে গেছে।”
স্থানীয় ব্যবসায়ীরা বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করে দ্রুত জলাবদ্ধতা, অবৈধ দখল এবং যানজট নিরসনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সড়ক বিভাগের প্রধান নির্বাহী খন্দকার গোলাম মোস্তফা বলেন, “মেইন রোডের সংস্কার কাজ চলছে। কাজ শেষ হলে এই সমস্যার অনেকটাই দূর হবে।”
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, “বিষয়টি আমার নজরে রয়েছে। মেইন রোডটি রোডস অ্যান্ড হাইওয়ের অধীন হওয়ায় সমাধানে কিছুটা সময় লাগছে। জেলা পরিষদের অর্থায়নে সংস্কারকাজ চলছে এবং বাজারের অলিগলির সমস্যাও সমাধানে বাজার কমিটির সঙ্গে বৈঠক হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২