নগরীর নাগরিক সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ ও সমাধানের লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ২১ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেছেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
পরিদর্শনকালে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকার সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতাসহ নাগরিক নানা সমস্যা ঘুরে দেখেন। এ সময় সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মাহাবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
