বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
কুমিল্লা সিটি স্কুলের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
আবু সুফিয়ান।।
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৫ এএম |


কুমিল্লা সিটি স্কুলের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ সকালে নগরীর উত্তর হিরাপুর কুমিল্লা সিটি স্কুল মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়। জে, আই চৌধুরী যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কুমিল্লা সিটি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম. এম. জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম রাসেল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি অনলাইনের কুমিল্লা সদর ও সদর দক্ষিণ প্রতিনিধি আবু সুফিয়ান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা সিটি স্কুলের প্রধান শিক্ষক নাছির উদ্দিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয় বলেন, "আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কর্ণধার। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের মেধার এই স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে অনুপ্রাণিত করবে। শিক্ষার মানোন্নয়নে কুমিল্লা সিটি স্কুলের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।"
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা,  পুরস্কার  ও নদগ অর্থ তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২