বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শাহরাস্তি পৌরসভার বাদিয়ায় মাদকবিরোধী র‌্যালী ও জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত
মোঃ জামাল হোসেন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৫ এএম |


শাহরাস্তি পৌরসভার বাদিয়ায় মাদকবিরোধী র‌্যালী ও জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে পৌরসভার বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়ে এ মাদকবিরোধী র‌্যালী ও সভা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ, শাহরাস্তি মডেল থানা, চাঁদপুর এর নেতৃত্বে বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়সহ আশপাশ এলাকায় মাদক নির্মূলে মাদক বিরোধী র‌্যালীতে বিদ্যালয় এর শিক্ষক, শিক্ষার্থী, শাহরাস্তি থানায় কর্মরত পুলিশ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্নশ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বমোট ৩শ হইতে ৪শ জন অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে বিদ্যালয় প্রাঙ্গনে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২