সোমবার ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩
মনোহরগঞ্জে মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ অনুষ্ঠিত
মোঃ হুমায়ুন কবির মানিক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:৪২ এএম আপডেট: ১৭.০৮.২০২৬ ১:৩৯ এএম |


আগামী ১৮ আগস্ট থেকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হচ্ছে। এ অভিযানকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মনোহরগঞ্জ থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলা সদরের বালুর মাঠে আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী। মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, সহসভাপতি এসএম মুনসুর, দপ্তর সম্পাদক জিএম আহছান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল মুনাফ, বিএনপি নেতা জাফর ইকবাল বাচ্চু, আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ওমর ফারুক চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আগামী ১৮ আগস্ট থেকে ১১টি ইউনিয়নে শুরু হওয়া বিশেষ অভিযানে মাদক সেবন, বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
বক্তাদের বক্তব্যে স্পষ্ট বার্তা-মাদক কারবারি ও সেবনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এ বিশেষ অভিযানকে ঘিরে এলাকায় কঠোর অবস্থানের বার্তা ছড়িয়ে পড়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২