কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষেশোভাযাত্রা, আলোচনা সভা,
পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ
রোববার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী
ইসলাম। এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো. ফারুক হোসেন।
সভা সূত্রে জানা যায়, জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে
আয়োজিত আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে
দেওয়া হয়। অনুষ্ঠান শেষে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহআলম খোকন,
সহসভাপতি মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, যুগ্ম সাধারণ
সম্পাদক নজরুল ইসলাম, মৎস্যজীবী দলের আহবায়ক সার্জেন্ট শফিকুল ইসলাম,
উপজেলা ধর্মবিষয়ক সম্পাদক মনিরুল আলম বাবুল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক
আইনজীবী আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান, শশীদল
ইউনিয়ন বিএনপি সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টুসহ
স্থানীয় মৎস্য চাষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা স্থানীয়ভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও টেকসই মৎস্য সম্পদ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
