মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩
তিতাসে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
কবির হোসেন, তিতাসঃ
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:১১ এএম আপডেট: ১৭.০৮.২০২৬ ১:৪০ এএম |


‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিতাস উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট)  দুপুরে তিতাস উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য পোনা অবমুক্তকরণ, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। তিতাস উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো.শাকিল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা মোসাঃ নাজমা আক্তার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূইয়া,তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মেহেদী হাসান সেলিম ভূইয়া, সহসভাপতি কাজী কবির হোসেন সেন্টু, মৎস্য চাষী মো.আবুল খায়ের। আলোচনা সভা শেষে ২ জন মৎস্য চাষীকে সম্মাননা ক্রিকেট উপহার দেন অতিথিবৃন্দ। এর আগে র‌্যালি ও উপজেলা পরিষদের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২