সোমবার ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩
শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে ডাকাতিয়ায় মাছের পোনা অবমুক্ত
মোঃ জামাল হোসেনঃ
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:৪২ এএম আপডেট: ১৭.০৮.২০২৬ ১:৩৯ এএম |


শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে ডাকাতিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় শাহরাস্তি ওয়াকওয়ে সংলগ্ন ডাকাতিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের নেতৃত্বে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় তিনি বলেন, নদী ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে মাছের পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, কার্যনির্বাহী সদস্য ফারুক আহমেদ চৌধুরী ও ফয়েজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব পাটওয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুছা আল সিহাব এবং সদস্য হাসান আহমেদ বাবলু, মোসাদ্দেক হোসেন জুয়েল, রকি চন্দ্র সাহা, ফিরোজ বেপারী, সাংবাদিক হানিফ মিয়াজী।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২