কুমিল্লার চান্দিনা থানা পুলিশের আয়োজনে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার
(১৬ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে
উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান
অতিথির বক্তৃতা করেন মো. আতিকুল আলম শাওন এমপি।
তিনি বলেন- মাদক শুধু
সেবনকারীকে বা একজন ব্যক্তিকে ধ্বংস করে না, পরিবারে যদি একজন মাদকসেবী
থাকে তাহলে ওই পরিবার ও তার আত্মীয়-স্বজনরাও অশান্তিতে থাকে। একজন মাদক
সেবী ধ্বংস করতে পারে একটি সমাজ ও আগামীর প্রজন্ম। মাদক নির্মুলে প্রশাসনের
পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলতে হবে।
থানা অফিসার ইন-চার্জ (ওসি)
মো. নুরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী
অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি
কাজী আশরাদ, পৌর কমিউটিনি পুলিশিং এর সভাপতি ও সাবেক মেয়র শাহ্ মো. আলমগীর
খান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
চান্দিনা থানা পুলিশ পরিদর্শক
(তদন্ত) মিজানুর রহমান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর
বিএনপি নেতা শাহজাহান সরকার কাউন্সিলর, কামাল হোসেন কাউন্সিলর, নাইমুল হক
ভূইয়া, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।
