রোববার ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩
কুমিল্লা মডার্ণ হাই স্কুলে নিরাপদ খাবার পানির স্থাপনার উদ্বোধন
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১:২০ এএম আপডেট: ১৬.০৮.২০২৬ ২:০৬ এএম |

  কুমিল্লা মডার্ণ হাই স্কুলে নিরাপদ  খাবার পানির স্থাপনার উদ্বোধন
ওসাপ বাংলাদেশ দ্যা কোকাকোলা ফাউন্ডেশনের অর্থায়নে এবং কুমিল্লা সিটি কর্পোরেশন এর সার্বিক সহযোগিতায় কুমিল্লা মডার্ণ হাইস্কুলের শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির স্থাপনা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে (১৫ আগষ্ট ২০২৬)। এ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পানির স্থাপনাটির শুভ উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশন এর মাননীয় প্রশাসক জনাব মোঃ ইউসুফ মোল্লা টিপু।
উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রঙ্গনে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সূশীল সমাজসহ সর্বস্তরের জনগনের অংশগ্রহনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ব্যবস্থাপনা এডহক কমিটির সভাপতি জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার। সভায় প্রধান অতিথির বক্তব্যে কুসিক প্রশাসক শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানির গুরুত্ব তুলে ধরেন এবং ওসাপের এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি আরও বলেন, বিশ্বজুড়েই নিরাপদ পানির সমস্যা রয়েছে। বিশ্বে প্রতি ৪ জন মানুষের একজন নিরাপদ পানির অভাবে ভুগছে। দেশের ৪১ শতাংশ মানুষ এখনো নিরাপদ পানি সুবিধা থেকে বঞ্চিত। তিনি তার বক্তব্যের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা তুলে ধরেন। তিনি আরও বলেন, শহুরে বস্তিগুলিতে এখনো নিরাপদ পানির অপ্রতুলতা রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার, আন্তর্জাতিক সংস্থা, এবং বেসরকারী সংস্থাগুলিকে এগিয়ে আসতে হবে, এবং একসাথে কাজ করতে হবে। 
সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আবু তাহের। তিনি তার বক্তব্যে ওসাপ কর্তৃক নিরাপদ পানির স্থাপনার জন্য সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার বলেন, দেশের ৯৮–৯৯ শতাংশ মানুষ সাধারণভাবে পানির সুবিধা পেলেও গুণগত মানসম্পন্ন নিরাপদ পানি এখনো সবার জন্য নিশ্চিত করা যায়নি। পানির স্তর নিচে নেমে যাচ্ছে, এটা একটা সমস্যা। কুমিল্লা ঘনবসতি বলে সমস্যা আরো বেশি। পানি শোধনাগার যা আছে, তা যথেষ্ট নয়। তবে সরকার এসডিজি লক্ষ্য পূরণের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। নিরাপদ পানি ও স্যানিটেশন–ব্যবস্থা বাড়াতে আগের চেয়ে বাজেট অনেক বাড়ানো প্রয়োজন।
ওসাপ ম্যানেজার ফিল্ড অপারেশন জনাব মোহাম্মদ খোরশেদ বলেন, ওসাপ বাংলাদেশ গত ২০২৪ সাল থেকে কুমিল্লা সিটি করপোরেশনের আওতাধীন স্বল্প আয়ের জনগনের বসবাসকারী এলাকা সমুহে নিরাপদ পানি নিশ্চিতকরণে নিবীঢ়ভাবে কাজ করে যাচ্ছে। ওসাপ বাংলাদেশের পক্ষ থেকে এ যাবত ১৯৪টি পানির সংযোগ প্রদান করা হয়। এর ফলে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার প্রায় ২০,০০০ স্বল্প আয়ের জনগনকে নিরাপদ এবং বিশুদ্ধ পানির সুবিধার আওতায় নিয়ে আসেন। বিভিন্ন স্কুল কমিউনিটিতে নিরাপদ পানির সংস্থানের পাশাপাশি কুমিল্ল সিটি কর্পোরেশনকে ডিজিটাল সার্ভিস এর আওতায় আনার লক্ষ্যে ওসাপ বাংলাদেশ কাজ করে যাচ্ছে। পাশাপাশি নগরিতে পাবলিক টয়লেট সমুহ আধুনিক ও নারীবান্ধব হিসেবে গ্ড়ে তুলতেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন কমিউনিটি প্রতিনিধি, অবিভাবক প্রতিনিধি এবং সিটি কর্পোরেশনের পানি শাখার প্রধান জনাব মোহাম্মদ ইউসুফ। সংশ্লিষ্টরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাবার পানির নিশ্চয়তা শিক্ষার্থীদের সুস্থতা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশাপ্রকাশ করেন, এ উদোগের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাই নিরাপদ পানির সুবিধা পাবেন এবং পানির ব্যবহার ও রক্ষণাবেক্ষনে আরও সচেতন হবেন।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২