
মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লার কান্দিরপাড় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল
বুধবার মাগরিবের নামাজের পর আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কুমিল্লা
দক্ষিণ জেলা ও মহানগরের উদ্যোগে এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের
চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সহযোগিতায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা
হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কুমিল্লা
মহানগরের সভাপতি আব্দুর রহমান সানী, সেক্রেটারি আশিকুর রহমান রানা,
সাংগঠনিক সম্পাদক মো. সোহেল ভূঁইয়া ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো:
রাহিদ হাসান সুমন ও দপ্তর সম্পাদক সজীব হোসাইন।
এছাড়া কুমিল্লা দক্ষিণ
জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মো. আল মামুন, সেক্রেটারি ইমন
হোসাইন,যুগ্ন- সাধারণ সম্পাদক ওমর ফারুক মানিক, সাংগঠনিক সম্পাদক মো.
রাজীব হোসাইন এবং দপ্তর সম্পাদক সালমান কবীর ইমনসহ সংগঠনের নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
