শনিবার ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রাহ্মণপাড়া ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক
মোবাইল কোর্টে ২ মাদকসেবির সাজা
ইসমাইল নয়ন।।
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:২৭ এএম আপডেট: ১৫.০৮.২০২৬ ১২:৫৭ এএম |


 ব্রাহ্মণপাড়া ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে সাজাপ্রাপ্ত আরও দুই মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার (১৪ আগস্ট) পুলিশ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) মোহাম্মদ জালাল উদ্দিন ও এএসআই (নিঃ) মোঃ মুছা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শশীদল ইউনিয়নের অনন্তপুর জামে মসজিদের উত্তর পাশের ব্রিজের ওপর একটি অভিযান পরিচালনা করেন। সেখান থেকে ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা মাদক বিক্রেতাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কক্সবাজারের টেকনাফ থানার মোচনী পাড়া রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল জলিলের ছেলে জিয়াউর রহমান (২৩) এবং একই পরিবারের আইনের সহিত সংঘাতে জড়িত শিশু আব্দুল আমিন (১৫)।
অন্যদিকে শুক্রবার (১৪ আগস্ট) ব্রাহ্মণপাড়া থানার এএসআই (নিঃ) লিংকন কুমার নাথ সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্রাহ্মণপাড়া উপজেলার রামনগর গ্রামের ফারুক হোসেনকে (২২) মাদক সেবনের দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জামতলী গ্রামের মোঃ শামছুল হককে (৪২) ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত জিরো টলারেন্স অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত চার আসামির মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের সাজার আওতায় আনা হয়েছে এবং অন্য দুই রোহিঙ্গা আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।"













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২