বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩
দাউদকান্দিতে গাঁজাসহ যুবক আটক
আলমগীর হোসেন, দাউদকান্দি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১:০৯ এএম আপডেট: ১৩.০৮.২০২৬ ১:৫৮ এএম |

 দাউদকান্দিতে  গাঁজাসহ যুবক আটক দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা পাচারের সময় মো. ইব্রাহিম (২৪) নামের এক যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ। বুধবার (১২ আগষ্ট) দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে এ গাঁজা আটক করা হয়। গাঁজাসহ মাইক্রোবাস ও এর চালককে আটক করে থানায় নেওয়া হয়। চালক ইব্রাহিম মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানান দাউদকান্দি মডেল থানার  অফিসার ইনচার্জ মো. সাজেদুল ইসলাম। 
আটক ইব্রাহিম কুমিল্লা সদর দক্ষিণ থানার শ্যামবকসি গ্রামের তাইজুল ইসলামের ছেলে। 
পুলিশ জানায়, বুধবার দুপুরে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার পশ্চিম পাশে একটি টয়োটা হাইস মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে চালকের সিটের নিচ থেকে কালো পলিথিন ও কস্টিপ দিয়ে পেচানো আড়াই কেজির ১৪ প্যাকেট গাঁজা উদ্ধার এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়। পরে চালক ইব্রাহিমকে আটক করা হয়।  
ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, আটক ইব্রাহিমের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২