
কুমিল্লায়
১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদসহ মো. হাবিবুর রহমান (৩২) নামে এক
ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (১০ আগস্ট) রাতে কুমিল্লা
নগরীর কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার
করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই
এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল। এ
সময় হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ১৪২ ক্যান বিয়ার ও
৩১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হাবিবুর রহমান কুমিল্লা কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের ইসরাইল মিয়ার ছেলে।
র্যাব
জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিবুর দীর্ঘদিন ধরে কুমিল্লার
সীমান্তবর্তী এলাকা থেকে বিয়ার ও বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের
বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে
আসছিল বলে স্বীকার করেছে।
র্যাব-১১, সিপিসি-২ জানায়, মাদকবিরোধী
ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার
ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক
ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
