নিজস্ব
প্রতিবেদক: দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যুর তথ্য
দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাঁচজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের; একজন করে
আছেন সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের। সরকারের হিসাবে, সংক্রামক এ
ব্যাধির লক্ষণ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে ৭৯১ জনের মৃত্যু হলো। এর বাইরে ৯৯
জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছিল।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৪৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১২৮ জন।
এছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬২, বরিশালে ৪৭, ময়মনসিংহে ৭২, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৫ জন।
এর
মধ্যে ঢাকা বিভাগে ৩০৬ জন, রাজশাহীতে ২৯, সিলেটে ৯৪, চট্টগ্রামে ২১৩,
বরিশালে ১৩৮, ময়মনসিংহে ৪৮, খুলনায় ৪১ ও রংপুর বিভাগের হাসপাতালগুলোতে
ভর্তি হয়েছেন ২৬ জন।
এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী
ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ২১ হাজার ৯০৮ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে
হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন।
দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪০ সহাজার ৭৬ জন। আর হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৪৩ জনের শরীরে।
