বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লায় গ্যাস সংকটে পাঁচ লাখ গ্রাহক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১:৩৭ এএম আপডেট: ১৩.০৮.২০২৬ ১:৫৯ এএম |

 কুমিল্লায় গ্যাস সংকটে পাঁচ লাখ গ্রাহক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বাসাবাড়ি, শিল্পকারখানা ও সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রায় পাঁচ লাখের বেশি গ্রাহক। নগর থেকে গ্রাম পাইপলাইনে গ্যাসের চাপ না থাকায় গৃহস্থালি পর্যায়ে রান্নাবান্নায় ভোগান্তিতে গৃহিণীরা। লাইনের গ্যাসের এ সংকটে এলপিজি বাড়তি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে গ্রাহকদের।
এছাড়াও গ্যাসের অভাবে হোটেল-রেস্তোরাঁ ও শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে কুমিল্লার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের সংকটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে পরিবহন চালকদের। ফলে জনদুর্ভোগের পাশাপাশি লোকসানে পড়ছেন ব্যবসায়ীরা।
বাখরাবাদ গ্যাসের আওতাধীন কুমিল্লা, চাঁদপুর ও নোয়াখালীর পাঁচ লাখের বেশি গ্রাহক দীর্ঘদিন ধরে অনিয়মিত গ্যাস সরবরাহের অভিযোগ করছেন। তবে কর্তৃপক্ষ বলছে, জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ ছাড়া দ্রুত এ সংকট নিরসন সম্ভব নয়।

বিজিডিসিএল এর দু:খ প্রকাশ:
এদিকে গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। তারা বলছে- ‘বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল)-এর সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি টার্মিনাল হতে এলএনজি সরবরাহ বিঘ্ন ঘটায় জাতীয় পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ অনাকাঙ্খিত পর্যায়ে হ্রাস পেয়েছে। ফলে সারা দেশের ন্যায় বিজিডিসিএল-এর বিতরণ এলাকায় (কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়) গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে। গ্রাহকদের এ সাময়িক অসুবিধার জন্য বিজিডিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এ বিষয়ে সম্মানিত গ্রাহকদের সহযোগিতা একান্তভাবে কাম্য।’

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২