বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩
গাড়ির ধাক্কায় প্রাক্তন শিক্ষকের মৃত্যু
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:৩৯ এএম আপডেট: ১২.০৮.২০২৬ ১:৫১ এএম |




 গাড়ির ধাক্কায় প্রাক্তন শিক্ষকের মৃত্যু
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে এশার নামাজ পড়তে মসজিদে যাওয়া হলো না অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মনিরুজ্জামানের(৭২)। সোমবার রাতে উপজেলার খালাসি মসজিদ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় তিনি নিহত হন। নিহত মনিরুজ্জামান ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের মরহুম যৌবন আলীর পুত্র। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মোঃ রুহুল আমিন। 
জানা গেছে, বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মনিরুজ্জামান সোমবার রাতে এশার নামাজ পড়তে মসজিদে যেতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খালাসি মসজিদের সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকাল দশটায় নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। 
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২