বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩
চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে ৩ জনের মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১:২৭ এএম আপডেট: ১৩.০৮.২০২৬ ১:৫৯ এএম |


 চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা  ও সাপের কামড়ে ৩ জনের মৃত্যু
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন; মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ আক্তার(৩৩), পৌর এলাকার শ্রীপুরের মৃত কালা মিয়ার ছেলে সামছুল হক(৬৫) ও গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের জাহাঙ্গীর কবির প্রকাশ মনু মিয়ার ছেলে আল জাবির অভি(২২)। বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা।
স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামে শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ আক্তার বাড়িতে তারে রোদে কম্বল শুকাতে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ঠে গুরুতর আহত হন। এরআগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় শ্রীপুর গ্রামের সামছুল হক গুরুতর আহত হন। স্থানীয়রা লোকজন তাদেরকে উদ্ধার শেষে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
অপরদিকে মঙ্গলবার রাতে গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে হাঁটার সময় বিষাক্ত সাপের কামড়ে আহত আল জাবির অভি। এরপর বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। অসুস্থ্যতাবোধ করে স্বজনদের বিষয়টি অবহিত করলে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে অভিকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা বুধবার দুপুরে বলেন, ‘হাসপাতালে আনার আগেই বিলকিছ আক্তার ও সামছুল হক মৃত্যুবরন করেছেন। এছাড়া সাপের কামড়ে আহত অভিকে কুমিল্লা মেডিকেলে পাঠানোর পর মৃত্যুর খবর শুনেছি’।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২