বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়া সংবাদদাতা:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১:২৭ এএম আপডেট: ১৩.০৮.২০২৬ ১:৫৯ এএম |

 ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
খেলার ছলে পানিতে ডুবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৮ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে৷ ১২ আগস্ট সকালে উপজেলার নাইঘর নোয়াপাড়া গ্রামের ফজলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে৷ এলাকাবাসী সুত্রে জানা যায় বুধবার সকাল ৮ টার দিকে ব্রাহ্মণপাড়া সদর এলাকার নাইঘর নোয়াপাড়া গ্রামের ফজলু মিয়ার নাতনি মোঃ জুয়েল মিয়ার মেয়ে জাকিয়া আক্তার (১৮ মাস) কে পাওয়া যাচ্ছিল না৷ ১৮ মাস বয়সি জাকিয়া আক্তার কে ঘরে রেখে তার মা সকালের রান্না করছিল৷ অনেক খোজা খোজির পরে বাড়ির পাশে পুকুরে জাকিয়া আক্তার কে ভেসে থাকতে দেখে৷ তাকে উদ্বার করে স্হায়ী প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে৷ ১৮ মাস বয়সি শিশু জাকিয়া আক্তার পানিতে ডুবে মৃত্যু ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২